1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নিরাপদ আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে মানুষের চিকিৎসার প্রয়োজন হবে না - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

নিরাপদ আমিষ ও প্রোটিন নিশ্চিত করা হলে মানুষের চিকিৎসার প্রয়োজন হবে না – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নিরাপদভাবে দুধ, ডিম, মাছ ও মাংস উৎপাদন নিশ্চিত করা হলে জনগণের প্রয়োজনীয় আমিষ ও প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং সেক্ষেত্রে মানুষের চিকিৎসার প্রয়োজন অনেকটাই কমে যাবে।

উপদেষ্টা আজ চন্দনাইশ উপজেলা মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় খামারিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে হাঁস-মুরগি, গবাদিপশু ও মাছ উৎপাদনে কীটনাশকের ব্যবহার যতটুকু সম্ভব কমাতে হবে। প্রান্তিক পর্যায়ে খামারিদের মাঝে নিরাপদ উৎপাদনের বিষয়ে সচেতনতা তৈরিতে মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের আরো অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, বর্তমানে খামারিরা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের জনবল সংকট থাকলেও উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তারা নিরলসভাবে চিকিৎসা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। এতে অনেক খামারি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এসময় তিনি সরকারি সহায়তার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে এবং জুলাই অভ্যুত্থানোত্তর নতুন বাংলাদেশের পথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় চট্টগ্রাম বিভাগের প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ড. মো. আতিয়ার রহমান, মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীরসহ প্রাণিসম্পদ ও মৎস্যখামারিরা এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71