1. admin@timesnews71.com : অ্যাডমিন :
নির্বাচন কেন্দ্রে বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেব -- সিইসি | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

নির্বাচন কেন্দ্রে বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেব — সিইসি

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে যখন ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর বিভক্তি তখন আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য আসে কমিশন থেকে। জানানো হয়, ডিসেম্বরে তফসিল আর রমজানের আগেই ভোটের বার্তা। এবার ভোটের দিনক্ষণ জানালেন স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার।

আগামী নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না উল্লেখ করে সিইসি নাসির উদ্দীন বলেন, কোনো এক কনস্টিটিউয়েন্সি (নির্বাচনী এলাকা) গোলমাল করলে; একটা কেন্দ্র, দুইটা কেন্দ্র, একাধিক কেন্দ্র—পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেব। যদি বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেব। তোমার ভোট বন্ধ, পরে আরেকদিন নেব। সেই আইনই করছি এখন আমরা।

তিনি আরও বলেন, আমরা উদ্যোগ নেব, সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নেব এবং তাদেরও আশ্বস্ত করবো যে, একটা ফেয়ার ইলেকশন আমরা আয়োজন করবো।

চলতি মাসের প্রথম সপ্তাহে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক বার্তা দেওয়ার পর মাঠ প্রশাসনের সঙ্গে প্রথম মতবিনিময়ে যোগ দিতে রংপুর সফরে প্রধান নির্বাচন কমিশনার। বিভাগের আট জেলার পুলিশ সুপার ও জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক শেষে সিইসি জানান বিপ্লব পরবর্তী বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে ২০২৬ এর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71