1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট লুক্সেমবার্গের বৈঠক বাংলাদেশ এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক পরিবেশ এবং অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করবে : পরিবেশমন্ত্রী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট লুক্সেমবার্গের বৈঠক বাংলাদেশ এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক পরিবেশ এবং অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করবে : পরিবেশমন্ত্রী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আগামী দিনগুলোতে বাংলাদেশ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক পরিবেশ এবং অর্থনৈতিক সহযোগিতা আরো জোরদার করবে। তিনি বলেন, পারস্পরিক ও আন্তর্জাতিক সহযোগিতা জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাংলাদেশের মানুষের জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে।
মন্ত্রী গতকাল ইউরোপের লুক্সেমবার্গে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সাথে দ্বিপাক্ষিক বৈঠককালে এসব কথা বলেন।

ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বলেন, বৈঠকে আলোচিত বিষয়গুলো জলবায়ু পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনাকে আরো উৎসাহিত ও জোরদার করবে। তিনি বলেন, পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক ছিল অত্যন্ত ফলপ্রসূ। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের কৌশলকে স্বাগত জানাই, যা বাংলাদেশি নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে বেলজিয়াম, লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইইউতে মিশন প্রধান মাহবুব হাসান সালেহসহ বাংলাদেশ দূতাবাস ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71