1. admin@timesnews71.com : অ্যাডমিন :
পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে অনিয়ম, ব্যবস্থা গ্রহণের নির্দেশ - নৌ প্রতি মন্ত্রী | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে অনিয়ম, ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌ প্রতি মন্ত্রী

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :-

 

 

পাটুরিয়া-আরিচা ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও বিভিন্ন অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

 

সোমবার (২৫ মে) দুপুরে পাটুরিয়া-আরিচা ফেরিঘাট ও লঞ্চঘাটে নৌপথে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি ও কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

 

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত পাটুরিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত ভিজিল্যান্স টিমের লিডার ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ এমরান হোসেন যাত্রীবেশে টিকিট ক্রয় করতে গিয়ে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের সত্যতা পান। এর প্রেক্ষিতে প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে লুজ টিকিটিং এজেন্ট হিসেবে দায়িত্বপ্রাপ্ত ইজারাদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে নৌপরিবহন প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারির নির্দেশনাসহ ইজারার চুক্তির শর্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক অবিলম্বে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেন।

এ ছাড়া পাটুরিয়া ৫ নম্বর ঘাটের টিকিট কাউন্টারে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যকে ভাড়া আদায়ের কার্যক্রমে সম্পৃক্ত করা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনা প্রমাণ হওয়ার প্রেক্ষিতে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালামকে তাৎক্ষণিক কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। তার জবাব সন্তোষজনক না হলে বিভাগীয় মামলার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই ঘটনায় সংশ্লিষ্ট আনসার সদস্য ও কাউন্টারের দায়িত্বরত বিআইডব্লিউটিসির উচ্চমান সহকারী মো. তারেক হোসেনকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি অনিয়ম ও দায়িত্বে অবহেলার ঘটনায় তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71