1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রত্যেক দলকে নিজ দলীয় প্রতীকে ভোট করতে হবে : ইসি | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

প্রত্যেক দলকে নিজ দলীয় প্রতীকে ভোট করতে হবে : ইসি

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল অন্য কোনো দলের সঙ্গে জোট করলেও নিজ দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১১ আগস্ট) কমিশন সভা শেষে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, এটা সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল। আমরা এখানে উৎসাহিত-নিরুৎসাহিত করার কিছু করছি না। এটা রাজনৈতিক ফ্রিডম। যে কে এককভাবে, কে দলীয়ভাবে নির্বাচন করবে, নাকি জোটবদ্ধভাবে করবে। যে প্রভিশনটা এখানে সংস্কার কমিশনও প্রস্তাব করেছে, কমিশনও এক্সেপ্ট করেছে সেটা হচ্ছে, জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা, যে রিজার্ভ প্রতীক আছে, সেটা দিয়ে নির্বাচন করবে। কোনো একটি প্রতীক দিয়ে নয়।

একজন প্রার্থী কত আসনে ভোটে দাঁড়াতে পারবেন— এমন প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, এটা নিয়ে ডিল করছি না। আমরা মনে করি এটা ঐকমত্যের বিষয়। আজকে যা কিছু বললাম ঐক্যমত কমিশনে এর বাইরেও কিন্তু আরপিও রিলেটেড কিছু কিছু প্রভিশন আসতে পারে এবং সংশোধনীর প্রয়োজন হতে পারে। এটা মাথায় রাখতে হবে। আমরা আশা করছি আগামী সপ্তাহ আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠাতে পারব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71