1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রধানমন্ত্রীর  ঈদ উপহার পেলেন জমিসহ ঘর মধুখালীতে ৬৩টি ভুমি ও গৃহহীন পরিবার  | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর  ঈদ উপহার পেলেন জমিসহ ঘর মধুখালীতে ৬৩টি ভুমি ও গৃহহীন পরিবার 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১

সজীব মোল্লা

আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায়  মাননীয়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা  কর্তৃক ভুমি  ও গৃহহীন পরিবারকে  ৫ম পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান  কার্যক্রমের   শুভ উদ্বোধন  করেন গণভবনে । একই সাথে  সারাদেশে ১৮৮টি উপজেলায় ভুমি ও গৃহহীন পরিবারে মাঝে জমির দলিল ঘর প্রদান করা হয় ।

এরই ধারাবাহিকতায় ১১ জুন  মঙ্গলবার বেলা ১১টায় ফরিদপুরের মধুখালীতে ৫ম পর্যায়ে ২য় ধাপে জমি ও গৃহ প্রদান  কার্যক্রমের  অংশ হিসেবে উপজেলার ৪টি স্থানে নির্মিত  ৬৩টি গৃহ  সংশ্লিষ্ট উপকার ভোগিদের মধ্যে ২ শতাংশ জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে। মধুখালী উপজেলাধীন আশ্রায়ণ-২ প্রকল্পের আওতায় রায়পুর ইউনিয়নের দামোদরদি আশ্রয়ণ প্রকল্পে-১৬টি,মধুখালী পৌসভার দাউলিয়াপাড়া আশ্রায়ণ প্রকল্পে-৬টি, ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর আশ্রায়ণ প্রকল্পে-২৫টি  এবং গাজনা ইউনিয়নের  মহিষাপুর আশ্রায়ণ প্রকল্পে-১৬টি ঘর।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন পরবর্তী  উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে ২ শতাংশ জমি ও ঘরের দলিল হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান  মুরাদ । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ এরফানুর রহমান,উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ মোহসিন বিশ্বাস কালু,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনজুরুল  আলম ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামসহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71