1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

টাইমসনিউজ ডেস্ক:-

 

মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ।

আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জনাব মোঃ ইসমাইল জবিউল্লাহর সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ করেছেন। মার্টিন ডওসন এর নেতৃত্বে বিট্রিশ প্রতিনিধিদলের সদস্য নেইল গান্ধী ও বিশ্বজিত দেব বৈঠকে উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতেই উপদেষ্টা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ হিসেবে যুক্তরাজ্য সরকার ও জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।

বৈঠকে ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্য নেইল গান্ধী বর্তমান আমলাতন্ত্রের অবস্থা, কার্যক্ষমতা এবং পূর্বের সরকারের সময়ে নিয়োগে কোনো অনিয়ম হয়েছে কিনা এবং এ বিষয়ে নির্বাচিত সরকার কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করবে সে বিষয়ে জানতে চান।

বর্তমান প্রশাসনের চ্যালেঞ্জ সমুহ উল্লেখ করে উপদেষ্টা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ও দুর্নীতি ব্যাপক বিস্তার লাভ করে। ফলশ্রুতিতে প্রশাসন তার গৌরব ও জৌলুস অনেকাংশে হারিয়ে ফেলে মর্মে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন, বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মানের লক্ষে প্রশাসনে যোগ্যতা ও সততার ভিত্তিতে নিয়োগ, পদায়ন ও পদোন্নতি প্রদান করছে এবং হৃত গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এবং পর্যবেক্ষণ করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে তাদের কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করলে উপদেষ্টা বলেন, কারিগরি সহায়তা প্রদানের আনুষ্ঠানিক প্রস্তাব পেলে আলোচনার মাধ্যমে সরকার সিদ্ধান্ত নেবে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার সাথে যুক্তরাজ্যের প্রশাসনের একটি লিগেসি আছে। তাই কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিসহ বাংলাদেশের প্রশাসনিক উন্নয়নে দুই দেশ একত্রে কাজ করতে পারে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71