1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য ডাহা মিথ্যাচার: তথ্য প্রতিমন্ত্রী | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য ডাহা মিথ্যাচার: তথ্য প্রতিমন্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

 

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালে ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক নিয়ে বিএনপি-জামায়াত অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ডাহা মিথ্যাচার করছেন। সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরকালে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়গুলো নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে, ক্ষেত্রবিশেষে কিছু মূলধারার গণমাধ্যমে ভুল তথ্য চলে এসেছে। আমরা দেখেছি, বিএনপি ও জামায়াতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছেন। সর্বশেষ সোমবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সেই অপপ্রচারে। তিনি এক সংবাদ সম্মেলনে যে বক্তব্য দিয়েছেন, সেগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা। সমঝোতা স্মারকের সব ধারা উনি হয়তো পড়েননি বা যারা অপপ্রচার করেছেন তারা পড়েননি। সব ধারা না পড়ে খণ্ডিতভাবে এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন।

 

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, যে কথাগুলো তারা বলছেন, তা হলো, বাংলাদেশের বুক চিড়ে ভারতীয় ট্রেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে। কিন্তু এ সমঝোতা স্মারকে এটিও বলা আছে, ভারতীয় প্রান্ত দিয়েও বাংলাদেশের ট্রেন নেপাল এবং ভুটান যাবে। নেপাল ও ভুটান থেকে বাংলাদেশের অথবা তাদের ট্রেন ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে এসে মোংলা বন্দর ও চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে। তারা এখন কলকাতা বন্দর ব্যবহার করে। অর্থাৎ আমাদের বন্দরগুলো আমরা লাভবান করব। তাহলে কি আপনারা বলবেন, ভারতের নতজানু পররাষ্ট্রনীতি হয়ে গেল? তারা তাদের কলকাতা বন্দরকে বঞ্চিত করে বাংলাদেশের বন্দরকে লাভজনক করে দিচ্ছে? বিষয়টি আঞ্চলিক সহযোগিতার বিষয়। এ বিষয়গুলো না বুঝে অসত্য কথা বলা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71