1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রধান উপদেষ্টা ও ত্রাণ মন্ত্রণালয়ে ৩৩ কোটি ৮৭ লাখ টাকার বরাদ্দ কম্বল কিনতে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রধান উপদেষ্টা ও ত্রাণ মন্ত্রণালয়ে ৩৩ কোটি ৮৭ লাখ টাকার বরাদ্দ কম্বল কিনতে

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল কিনতে ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দেশের আট বিভাগের ৬৪ জেলার ৪৯৫ উপজেলা ও সকল পৌরসভার শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য এসব টাকা বরাদ্দ দেওয়া হয়। শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪টি জেলায় শীতার্তদের মধ্যে বিতরণের লক্ষ্যে ১৫ হাজার ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত কম্বল সঠিকভাবে বিতরণ ও মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত টাকা দিয়ে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আর্থিক বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন করে জেলা প্রশাসকরা অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী কর্মকর্তারা ইতিমধ্যে জরুরিভিত্তিতে কম্বল ক্রয় করে দুস্থদের মাঝে বিতরণ শুরু করেছেন।

কম্বল বিতরণ ও ক্রয়ের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকরাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71