1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রস্তুত থাকুন, প্রয়োজনে আরেকবার যুদ্ধ করতে হবে --জামায়াত আমির | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রস্তুত থাকুন, প্রয়োজনে আরেকবার যুদ্ধ করতে হবে –জামায়াত আমির

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়েছে কিন্তু তার দোসররা আছে। গাছকাটা পড়েছে, কিন্তু আগাছা রয়ে গেছে। প্রস্তুত থাকুন, প্রয়োজনে দেশটাকে গড়ে তোলার স্বার্থে তাদের বিরুদ্ধে আবারো যুদ্ধ করতে হবে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে চুয়াডাঙ্গা জেলা জামায়াত আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘এদেশের মানুষ বোকা নয়। এখন আর রাতারাতি কিছু করা যাবে না। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। এসবের জন্য আমরা ঐক্যবদ্ধ।

আপনারা প্রস্তুত থাকুন।’
তিনি বলেন, ‘আমরা এমন একটি সমাজ চাই, যে সমাজ হবে দুঃশাসন ও দুর্নীতিমুক্ত। যেখানে দুর্নীতি সেখানে দুঃশাসন নিশ্চিত। এদেশের জনগণকে বোকা ভাববেন না।

এদেশের জনগণ অনেক সচেতন। রক্ত দিয়ে দিয়ে তারা সচেতন হয়েছে। যদি মনে করেন কালো টাকা আর পেশি শক্তি দিয়ে কিছু করবেন, সেদিন শেষ। জনগণ এই সুযোগ আর কাউকে দেবে না।’
জামায়াত আমির আরো বলেন, ‘ক্রসফায়ারের নামে আমাদের অসংখ্য কর্মীকে খুন করা হয়েছে।

আমাদের দলীয় কার্যক্রম চালাতে দেওয়া হয়নি। ওরা এ দেশটাকে কংকলা করেছে। আমরা এই দেশের গায়ে চামড়া লাগিয়ে গড়তে চাই। আমরা সবাই মিলে দেশটাকে গড়তে চাই। আমাদের কলিজার টুকরা সন্তান ছাত্র-যুবকদের আন্দোলনে ফ্যাসিবাদকে এ দেশ থেকে বিদায় করা হয়েছে। তারা এদেশের সম্পদ লুণ্ঠন করে পালিয়ে গেছে। মানুষের কাছে মুখ দেখানো সৎসাহস তাদের নাই।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71