1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রাণীরা সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

প্রাণীরা সুস্থ থাকলে মানুষও নিরাপদ থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাণীরা সুস্থ থাকলে বা প্রাণীকে সুস্থ রাখতে পারলে মানুষও নিরাপদ থাকবে; মেডিকেল ডাক্তারের প্রয়োজন হবে না। তিনি বলেন, গরু, ছাগল, হাঁস-মুরগি রোগমুক্ত থাকলে তা থেকে প্রাপ্ত খাদ্যও হবে নিরাপদ, আর নিরাপদ খাদ্যই মানুষের সুস্থতার অন্যতম মূল চাবিকাঠি।

উপদেষ্টা আজ বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল অডিটরিয়ামে নবীন ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের জন্য আয়োজিত ‘হ্যান্ডস-অন ট্রেনিং প্রোগ্রাম ফর ফ্রেশ ভেটেরিনারি গ্র্যাজুয়েটস’-এর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)-এর উদ্যোগে এবং এনিম্যাল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব)-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ফরিদা আক্তার বলেন, দেশে ১৮ কোটি মানুষের চিকিৎসার জন্য প্রতিটি উপজেলায় কমপক্ষে ৯ জন মেডিকেল ডাক্তার থাকা প্রয়োজন। অথচ প্রায় ৫ কোটি প্রাণীর জন্য প্রতিটি উপজেলায় মাত্র একজন ভেটেরিনারিয়ান দায়িত্ব পালন করছেন। তিনি প্রশ্ন তোলেন, প্রতিটি উপজেলায় তাহলে কেন তিন-চারজন ভেটেরিনারিয়ান থাকতে পারবে না? ভেটেরিনারি আইন সম্পর্কে উপদেষ্টা বলেন, ভেটেরিনারি আইন প্রায় প্রস্তুত, শিগগিরই তা মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। তিনি আরো বলেন, ফিড আইন প্রণয়ন অত্যন্ত জরুরি, কারণ এ আইন ছাড়া প্রাণিখাদ্যকে নিরাপদ রাখা সম্ভব নয়।

দক্ষ ভেটেরিনারিয়ানদের আন্তর্জাতিক অঙ্গণে পাঠানোর বিষয়ে প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দক্ষ ভেটেরিনারিয়ানদের বিদেশে পাঠানো গেলে দেশের রেমিট্যান্স বৃদ্ধি পাবে এবং তারা দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশেও সম্মানের সঙ্গে কাজ করতে পারবে। ভেটেরিনারিয়ানদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, “আমাদের কাছে কোনো প্রাণীই খেলনা নয়; প্রতিটি প্রাণীর সেবা প্রাপ্তির অধিকার আছে। সেই সেবা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তরকে একযোগে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দেশের বাস্তব প্রয়োজন বিবেচনায় ভেটেরিনারি মেডিসিন ও অ্যানিম্যাল সায়েন্সকে কম্বাইন্ড ডিগ্রি হিসেবে চালু করা হবে। এ বিষয়ে ছোটখাটো মতপার্থক্য থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলেও উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশন (বিভিএ)-এর আহ্বায়ক ডাঃ মোঃ সফিউল আহাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)-এর ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ বাহানুর রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. মোঃ বয়জার রহমান, এনিম্যাল হেলথ কোম্পানিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) -এর সভাপতি সায়েম উল হক, বিসিএস লাইভস্টক ক্যাডার এসোসিয়েশনের আহ্বায়ক ডাঃ মোঃ আঃ মান্নান মিয়া। এসময় শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ ভেটেরিনারি এসোসিয়েশনের সদস্য সচিব ডাঃ মোঃ তারেক হোসেন।

তিন মাসব্যাপী ‘প্রি-সার্ভিস হ্যান্ডস অন ট্রেনিং’-এ অংশগ্রহণকারী ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের মাঝে উপদেষ্টা অনুষ্ঠানে সার্টিফিকেট বিতরণ করেন।

#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71