1. admin@timesnews71.com : অ্যাডমিন :
প্রাথমিকে তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগে প্রায় ৪০০ পদ বাড়ছে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

প্রাথমিকে তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগে প্রায় ৪০০ পদ বাড়ছে

  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পদ সংখ্যা বাড়ছে। জুন-২০২৪ পর্যন্ত শূন্য পদের হিসাব ধরে পদের সংখ্যা আরো ৩ থেকে ৪শ বাড়ানো হচ্ছে বলে জানা গেছে।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ‌ সংবাদমাধ্যমকে জানান, চলতি বছরের মে পর্যন্ত শূন্যপদের হিসাব ধরে নিয়োগ দিতে চেয়েছিলাম। তবে ফল প্রকাশে বিলম্ব হওয়ায় এখন জুন পর্যন্ত পদের সংখ্যা হিসাব করা হচ্ছে। ফলে পদের সংখ্যা আরো ৩০০ থেকে ৪০০ বাড়বে।

জানা গেছে, নতুন করে ৩০০ থেকে ৪০০ পদ বাড়ছে। এটি প্রায় চূড়ান্ত। ফল প্রকাশে আরও দেরি হলে পদের সংখ্যা আরও বাড়তে পারে। বিষয়টি নির্ভর করছে কতদিনের মধ্যে ফল প্রকাশ হবে সেটির ওপর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের ফল প্রকাশ নিয়ে দুই ধরনের জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। মতামত পাওয়ার পর এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে প্রাথমিকের সচিব ফরিদ আহাম্মদ বলেন, তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। বিষয়টি আমরা তদন্ত করেছি। তদন্ত কমিটিতে সিআইডি, ডিবির প্রতিনিধিরা ছিলেন। তবে তারা প্রশ্নফাঁসের কোনো প্রমাণ পাননি। আমরা বিষয়টি লিখিতভাবে জানিয়েছি। তবে, এখনো কোনো মতামত পাওয়া যায়নি। এটি না পাওয়া পর্যন্ত ফল প্রকাশ করা যাবে না। তৃতীয় ধাপের ফল আমাদের বিধিমালা অনুযায়ী প্রকাশ করা হবে নাকি কোটার নতুন প্রজ্ঞাপন অনুসরণ করা হবে সে বিষয়েও মতামত চাওয়া হয়েছে। এ মতামত না পাওয়া পর্যন্ত তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71