
সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-
আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় ও টিএমএসএস বাস্তবায়িত বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আয়োজনে অদ্য ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সাড়াদান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
সোমবার দিনব্যাপী কর্মশালায় ইউনিয়নের মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. তুহিন ইসলাম মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্যদের ভূমিকা, দায়িত্ব, পাচার প্রতিরোধে করণীয় ও পাচারের সারভাইবারদের সেবা নিশ্চিত কল্পে করণীয় শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন। ঢেউখালী ইউনিয়ন মানবপাচার প্রতিরোধ কমিটির সভাপতি ও চেয়ারম্যান মো: মিজানুর রহমান বলেন “ এই কর্মশালার মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম তাতে কমিটির প্রত্যেক সদস্য মানবপাচার প্রতিরোধে নিজেদের আরো সক্রিয় কাজে লাগাতে পারবে। আমরা ঢেউখালী ইউনিয়ন মানবপাচার কমিটিকে একটি সক্রিয় হিসেবে তৈরি করে মানবপাচার প্রতিরোধ যৌথভাবে কাজ করবো”। কর্মশালায় কাজী,শিক্ষক প্রতিনিধি,শিশু প্রতিনিধিসহ বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের অগ্রপথিক সুমি আক্তার ও শারমিন আক্তার উপস্থিত ছিলেন।