1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

স্টাপ রিপোর্টার সজীব:

ফরিদপুরে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

আশ্বাস মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য। ফরিদপুরে আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড দুতাবাস এর অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় এবং শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি(এসডিএস) এর বাস্তবায়নে পরিচালিত। উন্নয়ন সংস্থা শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এস.ডি.এস), ফরিদপুর এর আয়োজনে দুই দিন ব্যাপী মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মীদের (সিটিপ) দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে এনজিও ফোরামে দুই দিন ব্যাপি ১০ এবং ১১ ফেব্রুয়ারী উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন সরকারি সারদা সুন্দরী কলেজের প্রফেসর মো: জাহাঙ্গীর আলম এবং ইউপি সদস্য সালমা বেগম।

দুই দিন ব্যাপী এই কর্মশালাটি পরিচালনা করেন কেস-কোঅর্ডিনেটর নাজমুল হক জামিল, প্রোগ্রাম অফিসার মুকুল আলী এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর তানিয়া ইসলাম। এছাড়াও উক্ত কর্মশালাটি পরিদর্শন করেন আশ্বাস প্রজেক্ট এর ম্যানেজার এস. এম. জাকির হোসাইন এবং রিজিওনাল কোর্ডিনেটর মাজহারুজ্জামান এবং ফরিদপুর সদর উপজেলা, সদরপুর এবং ভাঙ্গা উপজেলার মানব পাচারের ভিকটিম, ইউপি সদস্য, যুব প্রতিনিধি, এবং মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71