1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর চিনিকলে আখচাষীদের ভুর্তকী প্রদান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুর চিনিকলে আখচাষীদের ভুর্তকী প্রদান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

সজীব মোল্লা, স্টাফ রিপোর্টার:-

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলরে কৃষি বিভাগের ব্যবস্থাপনায় ৭টি সাবজোনের রোপা পদ্ধতিতে( এস.টি.পি) আখচাষীদের মাঝে ভুর্তকীর নগদ টাকা প্রদান কর্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে।

 

বৃহস্পতিবার বেলা ১টায় চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এর কার্যালয়ে বিকাশ এর মাধ্যমে চাষীদের মেবাইলে টাকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ। এ সময় মহাব্যবস্থাপক(প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমান,মহাব্যবস্থাপক(অর্থ) খোঃ আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, ব্যবস্থাপক(পরিঃপ্রকৌ) একেএম কামরুল হাসান, ,ব্যবস্থাপক(সম্প্রসারণ) প্রবীর মল্লিক,ব্যবস্থাপক(সিপি) মো. ইমরুল হাসান, ব্যবস্থাপক(বীঃপ) কানিজ ফাতেমা রোখসনা,সহব্যবস্থাপক(সম্প্র)কৃষ্ন কুমার সরকার, সহঃব্যবস্থাপক (হিসাব) মো. সাইরুল ইসলাম, উপসহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা(এসএসিডিও) মো. মেহেদী হাসান, মো. মাসুদুর রহমান, বিশ্বজিৎ ভৌমিক।

 

মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান জানান, কৃষি ভুর্তকীর আওতায়  রোপন মৌসুমের  ৩ হাজার ১শত ১৫ জন রোপা পদ্ধতিতে( এস.টি.পি) চাষীকে মোট ৬৫ লক্ষ ৩৬ হাজার ২শত টাকা প্রদান করা হবে।

 

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ জানান, চলতি বছর মাঠে যে আখ রোপন করা হয়েছে সেসব আখের ফলন বৃদ্ধিতে কৃষি বিভাগ,প্রশাসন বিভাগ হতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সে সকল কর্মসূচী বাস্তবায়নের কাজ চলছে। আখচাষীদের সার্বিক সহযোগিতায় আশা করি এর ফল ইতিবাচক হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71