1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর পুলিশ লাইনস্ সভা কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুর পুলিশ লাইনস্ সভা কক্ষে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

শেখ সালমান আহমেদ, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর জেলা পুলিশ লাইন্স শহীদ ছালাম সভা কক্ষে রবিবার সকাল ১০.০০ ঘটিকায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মো: আব্দুল জলিল, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। সভার শুরুতে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান- ২০২৪ এ শহীদদের স্মরণে এবং মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া বেদনাদায়ক দুর্ঘটনায় নিহত ও আহত কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উক্ত সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যগণ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং পুলিশ সুপার মহোদয় তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তিনি সেসব সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। উক্ত সভায় সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত গ্রেফতার ও হত্যা মামলার আসামী গ্রেফতার, পরোয়ানা নিষ্পত্তি, প্রসিকিউশন দাখিল, মামলা নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন – শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও পিআরএল গমনকৃত পুলিশ সদস্যদের মাঝে পুলিশ সুপার মহোদয় সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার, ভাঙ্গা সার্কেল, জনাব আজমীর হোসেন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, জনাব এস এম ফজলে রাব্বী রাজিব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, জনাব সাদিক আহমেদ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ও জনাব ডা. সৈয়দ হাসানুল কবীর, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, ফরিদপুরসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ফোর্সগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71