1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর বোয়ালমারীতে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ফরিদপুর বোয়ালমারীতে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের উদ্যোগে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় ও টিএমএসএস বাস্তবায়িত বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আয়োজনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা‘র সভাপতিত্ত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলার উপজেলা নিবার্হী অফিসার জনাব তানভীর হাসান চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইলা রাণী দাস ।

অগ্রপথিক ইমরান খান এর সঞ্চালনায় অত্র ইউনিয়নের শতাধিক কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মাঠ দিবস অনুষ্ঠানে তিন জন কৃষক আধুনিক ও জলবায়ু পরিবর্তন সহিষ্ণু কৃষি চাষ পদ্ধতির পেঁয়াজ, ধান, পাট, শাকসবজি বিষয়ে প্রদশর্নী ক্ষেতের অভিজ্ঞতা শেয়ার করেন। মাঠ দিবস অনুষ্ঠানে বিভিন্ন কৃষি উপকরণ প্রদশর্ন করা হয়। অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রাজু আহমেদ খান, আল-হেলাল পত্রিকার সাংবাদিক জনাব মতিন মুন্সি, বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: মোকলেস উদ্দিন, অগ্রপথিক সরিফুল ইসলাম, সোহেল খান, রিয়া খানম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71