1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফরিদপুর সুগার মিলে ৫০তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে থাই উদ্যোক্তাদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

ফরিদপুর সুগার মিলে ৫০তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

মধুখালী প্রতিনিধি:-

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর সুগার মিলের ২০২৫-২০২৬ সনের ৫০ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ নুরুজ্জামান সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ ডোঙ্গায় আখ ফেলে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এর আগে ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদের সভাপতিত্বে মিল চত্ত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মোঃ নুরুজ্জামান এনডিসি।

বিএসএফআইসি এর চীফ ক্যামিস্ট আনিসুল আজম, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, আখ চাষী মোঃ আবু তালেব মোল্যা প্রমুখ। এ সময় ৭টি সাবজোনের সবোর্চ্চ আখরোপনকারী ও সর্বোচ্চ একরপ্রতি ফলন অর্জনকারী কৃষকদের পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা ওবায়েদ বিন নাসের। মিল সূত্রে জানা যায়, এ মাড়াই মৌসুমে ৮৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ শতাংশ চিনি উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71