1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের দুই মাস আগেই তফসিল ঘোষণা -- সিইসি | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের দুই মাস আগেই তফসিল ঘোষণা — সিইসি

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের দুই মাস আগেই তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (৬ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চিঠি পাওয়ার পরপরই নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করবে। আমাদের লক্ষ্য, ভোটগ্রহণের দুই মাস আগে, অর্থাৎ নভেম্বর মাসে সময়সূচি প্রকাশ করা।

তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি আমরা আগে থেকেই নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবে সেগুলো মাথায় রেখেই প্রতিটি দিক বিবেচনায় প্রস্তুতি নিচ্ছি।

এর আগের দিন, ৫ আগস্ট, ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজানের আগেই অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পর থেকেই নির্বাচন কমিশনের প্রস্তুতি নতুন গতি পেয়েছে বলে জানান সিইসি।

সিইসি বলেন, সরকারি চিঠি এখনো না এলেও আমরা বসে নেই। আমরা যে সময়সীমা পেয়েছি, সে অনুযায়ী নির্বাচন আয়োজনের জন্য মানসিক ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নিচ্ছি।

ব্যালট ছাপানো, ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্র চূড়ান্তকরণসহ নানা প্রস্তুতির অগ্রগতি নিয়েও কমিশনের ভেতরে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, এবারের নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হচ্ছে। সামনে তা আরও ভালো হবে বলে আমরা আশা করছি। জনগণের আস্থা ফেরানোই আমাদের বড় চ্যালেঞ্জ। এ নির্বাচন হবে স্বচ্ছ আয়নার মতো—এটাই আমাদের লক্ষ্য।

ভোটার উপস্থিতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সিইসি। তবে তিনি বলেন, সব নাগরিক যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করাই কমিশনের অগ্রাধিকার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71