1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে: সংস্কৃতি উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাবার ‘চেয়ার’ পেয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ঈদের আগেই শুরু শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার – শিক্ষা মন্ত্রীদ্বয় পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হব – স্বরাষ্ট্র মন্ত্রী অনেক কাজ, নষ্ট করার মত সময় আমাদের হাতে নেই : বাণিজ্যমন্ত্রী যারা বিএনপিকে ভোট দিয়েছেন আর যারা দেননি সবার অধিকার সমান – প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান – স্বরাষ্ট্রমন্ত্রী নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী মিলন

বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হবে: সংস্কৃতি উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

অমর একুশে বইমেলা ২০২৫-এর জন্য সোহরাওয়ার্দী উদ্যান পাচ্ছে না বাংলা একাডেমি। এ বিষয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে বাংলা একাডেমি কর্তৃপক্ষকে একটি চিঠি দেওয়া হয়েছে। তবে এসব কথা উড়িয়ে দিয়ে বুধবার (১৩ নভেম্বর) সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বললেন, অমর একুশে বইমেলা-২০২৫ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানেই হবে।

বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, আমরা গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেছি, আমাদের সচিব আলোচনা করেছেন। বইমেলায় আগের স্থানেই হবে।

উল্লেখ্য, বইমেলা শুরু থেকেই বাংলা একাডেমি প্রাঙ্গণে হলেও ধীরে ধীরে এর পরিসর অনেক বেড়ে যাওয়ায় ২০১৪ সাল থেকে বাংলা একাডেমির বিপরীতের সোহরাওয়ার্দী উদ্যানেও স্টল বরাদ্দ দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71