1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪০ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ৪০

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

বরিশাল বিশ্ববিদ্যালয় ও ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৪টি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শুরু হয়ে প্রায় তিনটা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখনও মুখোমুখি অবস্থানে রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনী।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, সোমবার (২ সেপ্টেম্বর) রাতে ববির এক শিক্ষার্থীর পারিবারিক বিরোধপূর্ণ বাড়ি দখল করতে গিয়ে দুই নারীকে হেনস্থা করে বিএম কলেজের সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফি। পরে ববি শিক্ষার্থীরা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় রাফিকে মারধরের ঘটনা ঘটে। এরপর মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগে বিএম কলেজের শিক্ষার্থীরা তাদের দুই শিক্ষার্থীকে মারধর করে।

ববি শিক্ষার্থীরা আরও জানান, এ ঘটনার পর ক্যাম্পাস থেকে তিনটি বাসে করে তারা নগরীর বটতলার দিকে রওনা দেন। একপর্যায়ে বটতলা এলাকায় পৌঁছানোর আগেই বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। অপর দুটি বাস ফিরে আসার সময় তাতেও হামলা চালায় বিএম কলেজের শিক্ষার্থীরা।

এদিকে বিএম কলেজের শিক্ষার্থীরা জানান, তাদের সমন্বয়ককে ববি শিক্ষার্থীরা মারধর করেছে। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে। হামলা চালিয়ে তাদের অনেক শিক্ষার্থীকে আহত করা হয়েছে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার রাতে বিএম কলেজ সমন্বয়ক মোস্তাফিজুর রহমান রাফিকে মারধর করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মঙ্গলবার রাত ১১টার দিকে বটতলা এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে বিএম কলেজ শিক্ষার্থীরা। একপর্যায়ে এই খবর ছড়িয়ে পড়লে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রসঙ্গত, বিরোধপূর্ণ জমি দখল নিয়ে সৃষ্ট ঘটনায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নিজ নিজ ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছে। এ কর্মসূচির পর মঙ্গলবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71