
টাইমসনিউজ ডেস্ক
ইতিহাসে যার যতটুকু অবদান, সেটুকুই পাঠ্যপুস্তকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ শনিবার সকালে রাজধানীর নায়েম ভবনে জুলাই শিক্ষা অধিকার সংসদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।
এ সময় হাসনাত বলেন, দীর্ঘদিন পরিবারতন্ত্রের কাছে জিম্মি ছিল দেশের প্রকৃত ইতিহাস। বর্তমান তরুণ প্রজন্ম সেসব ঢেলে সাজানোর পক্ষে।
শিক্ষা খাতকে এতদিন যারা জিম্মি করে রেখেছিল, তাদেরকে ইতিহাস ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান প্রজন্ম শুধু ইতিহাসের পাঠক নন, তারা ইতিহাস তৈরির কারিগর।
এসময় অন্য বক্তারা বলেন, পাঠ্যপুস্তকে জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও প্রকৃত সত্যও তুলে ধরা জরুরি। বৈষম্যবিহীন তারুণ্যের বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান তাদের।