1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -- মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই — মন্ত্রী ডাঃ এজেডএম জাহিদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

আলী আহসান:-

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণরে সুযোগ পেয়েছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।
মন্ত্রী আজ ঢাকায় মিন্টু রোডস্থ শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (বিএমইউ)এ সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ, মেডিকেল ও ডেন্টাল কলেজ সমূহের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলে ২০২৬ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার রফিকুল কবীর লাবু, সদস্য সচিব ডাক্তার মোঃ খায়রুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী বলেন, জনগণ ১৫ বছর পর বিএনপিকে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন সেজন্য শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানসহ যারা ৭১ এবং ২৪ এর আন্দোলনে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদের বেহেস্ত নসিব করুন এই দোয়া করেন।

মন্ত্রী বলেন, আজ যে মানুষটি বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টার ফল হিসেবে আজ জনগণ বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের সুযোগ দিয়েছেন। আর যারা বিভিন্নভাবে অন্যায়, নির্যাতনের শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরসহ সবায় আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, মনে রাখতে হবে সেবার আগে বাংলাদেশ। বাংলাদেশের চিকিৎসা, শিক্ষা, হাসপাতালে এবং দরিদ্র মানুষের সেবায় আমাদের মনোযোগ দিতে হবে। বিএনপি’র অতীত ঐতিহ্য বজায় রেখে বাংলাদেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আবারও উদ্যত আহবান জানান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, সবার আগে স্বাস্থ্য এবং জনকল্যাণে কিভাবে একটি বেটার সার্ভিস দেওয়া যায় এবং কিভাবে সকল সুযোগ সুবিধা দেওয়া যায় এ ব্যাপারে সরকার অত্যন্ত আন্তরিক। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর অনেক হাসপাতাল ঘুরে দেখেছি। সকল হাসপাতলে পর্যাপ্ত ইন্সট্রুমেন্ট সুযোগ-সুবিধা রয়েছে।

অপারেশনের যন্ত্রাংশ রয়েছে। তিনি বলেন,আমি বলবো সকল চিকিৎসকগণকে রোগীর সেবা দেয়ার মনোভাব নিশ্চিত করতে হবে। যদিও আমাদের দেশে বর্তমান জনসংখ্যার চেয়ে ডাক্তারের সংখ্যা কম, তারপরও যে সুযোগ-সুবিধা আছে এর মধ্যে থেকে অনেক উন্নতির সুযোগ রয়েছে। তিনি বলেন, আমাদের যে সকল সমস্যা আছে এগুলো আমাদের দূর করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্য সেবায় যারা বিত্তশালী আছেন তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71