1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বলিউড অভিনেতা গোবিন্দ গুলিবিদ্ধ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে মুম্বাইয়ের জুহুর বাসা থেকে বের হওয়ার সময় নিজের লাইসেন্স করা রিভলভারের গুলি তার পায়ে আঘাত করে বলে জানিয়েছেন তার ম্যানেজার ও পুলিশ। তবে এ ঘটনায় অভিনেতা কোনো অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি।

এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানায়, ৬০ বছর বয়সী এই অভিনেতাকে প্রথমে বাসার কাছের একটি হাসপাতালে নেওয়া হয়।

গোবিন্দর ম্যানেজার বলেন, কলকাতায় একটি শো-এর জন্য আমাদের সকাল ৬টায় ফ্লাইট ছিল এবং আমি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম। গোবিন্দ যখন বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হচ্ছিলেন তখনই দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরো বলেন, রিভলভারটি আলমারিতে রাখার সময় নিচে পড়ে যায় এবং ভুলবশত গুলি বের হয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71