1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভারতে আন্দোলন ঘিরে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার, বলিউডের নিন্দা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভারতে আন্দোলন ঘিরে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার, বলিউডের নিন্দা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ভারতের ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আয়োজিত আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগে অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। সোমবার (২০ জুলাই) মুম্বাইয়ের চৈত্যভূমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেছেন স্বরা। এ ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন বলিউডের একাংশের তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারতে নিট (NEET) পরীক্ষার জালিয়াতির অভিযোগ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ফাহাদ আহমেদ। গত সোমবার (২০ জুলাই) মুম্বাইয়ের চৈত্যভূমিতে আয়োজিত জমায়েত থেকে পুলিশ তাকে আটক করে মাহিম থানায় নিয়ে যায়।

অভিনেত্রী স্বরা ভাস্কর সামাজিক মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করে বিষয়টিকে ‘গণতন্ত্রের জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। ভিডিওতে দেখা যায়, উপস্থিত অন্যান্য আন্দোলনকারীর সঙ্গে ফাহাদকেও পুলিশ গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে।

এর আগে দিল্লিতে আন্দোলনকারীদের ‘সংসদ অভিযান’ ঘিরে যন্তর মন্তর এলাকায় কঠোর অবস্থান নেয় দেশটির আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। সেখানে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জের ঘটনা ঘটে। ওই পরিস্থিতিতে প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিও অসুস্থ হয়ে পড়েন।

এদিকে ফাহাদ আহমেদসহ আন্দোলনকারীদের আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভূমি পেডনেকর, হুমা কুরাইশি, সোনাক্ষী সিনহা, দিলজিৎ দোসাঞ্জ, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজা ও নন্দিতা দাসের মতো বলি তারকারা। তারা জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিটি নাগরিকের সরকারের কাছে প্রশ্ন তোলার অধিকার রয়েছে। বলপ্রয়োগ না করে আলোচনার মাধ্যমে পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার জোর দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71