1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব

বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এবং লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র মধ্যে আজ ঢাকায় বিদ্যুৎ ভবনে দুইটি গ্যাস বিক্রয় চুক্তি (একটি শিল্প শ্রেণিতে এবং অপরটি ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে) স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী জালালাবাদ গ্যাস লাফার্জ হোলসিম-কে আগামী দশ বছরে দৈনিক ১৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করবে, যা ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।

লাফার্জহোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের কোম্পানি সচিব জিতেন্দ্র কুমার দাস নিজ নিজ কোম্পানির পক্ষে উভয় চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিদ্যুৎ, জ্বালানিও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অভ্‌ ডেলিগেশন মাইকেল মিলার, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসতিয়াগা ওচোয়া দ্য চিনছেক্র, পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান এবং জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক-সহ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিডা, পেট্রোবাংলা, জেজিটিডিএসএল ও লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপদেষ্টা উভয় পক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, এই চুক্তি বাংলাদেশের জ্বালানি খাত একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। জ্বালানি খাতে ভরতুকি অনেক বেশি এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সঠিক মূল্য নির্ধারণ করা প্রয়োজন, অন্যথায় কোনো চুক্তি অনুমোদিত হবে না।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, এই চুক্তিতে দু’টি নতুন বিষয় সংযুক্ত হয়েছে: নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে এবং বার্কের (BARC) অধীনে আনা হয়েছে, ফলে বার্কের মাধ্যমে মূল্য হ্রাস-বৃদ্ধি হবে। ইরান-ইসরাইল যুদ্ধের ফলে তেল-গ্যাসের দাম বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা জানান, এটি যুদ্ধের স্থায়িত্বের ওপর নির্ভর করবে, তবে স্বল্প সময়ের মধ্যে দাম বাড়ানো হবে না। তিনি বলেন, শর্ট টার্মের জন্য ব্যবস্থা আছে, জ্বালানি তেলের জন্য ছয় মাসের চুক্তি আছে এবং এলএনজি’র জন্য দীর্ঘমেয়াদী চুক্তি আছে। তিনি আরো যোগ করেন, সরকার মধ্যপ্রাচ্য ছাড়াও অন্যান্য উৎস থেকে তেল-গ্যাস সংগ্রহ করে, তাই যুদ্ধ দীর্ঘমেয়াদী না হলে স্বল্প সময়ের জন্য তেল-গ্যাসের দাম বৃদ্ধির কথা চিন্তা করছে না।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বিশ্বব্যাপী FDI (Foreign Direct Investment) কমে যাওয়ার কথা উল্লেখ করে বলেন, FDI বৃদ্ধি করতে হলে বিদ্যমান কোম্পানিগুলো থেকে বেশি পরিমাণে নতুন বিনিয়োগ আসা উচিত এবং নতুন বিনিয়োগ আকর্ষণে চেষ্টা করতে হবে। লাফার্জহোলসিমের সাথে প্রথম বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে তিনি জানান।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত এই চুক্তি বাংলাদেশে শিল্পের জন্য একটি স্থিতিশীল গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী বলেও উল্লেখ করেন। সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে লাফার্জহোলসিম এই খাতে আরো বেশি অবদান রেখে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করবে। স্পেনের রাষ্ট্রদূত বাংলাদেশে তাদের পরোক্ষ বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন, স্পেন গত দুই দশক ধরে বাংলাদেশের সাথে কাজ করছে এবং বাংলাদেশ স্পেনের জন্য চতুর্থ বৃহত্তম রপ্তানি গন্তব্য। লাফার্জহোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী বাংলাদেশে আরো বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71