1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশ ব্যাংকে ওরা কারা? | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

বাংলাদেশ ব্যাংকে ওরা কারা?

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্তদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে সাধারণ রিকশাচালকদের উদ্যোগে ‘গণঅভ্যুত্থানে রিকশা চালকদের হত্যার প্রতিবাদে’ এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, আমি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ গত ৪-৫ দিন আগে পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম। সেখানে দেখলাম এখনো অনেকেই হাসপাতালে কাতরাচ্ছেন। কারো পিঠের চামড়া খুলে গেছে, কারো পা নেই, কেউ কেউ অন্ধ হয়ে গেছেন- এদের দায়িত্ব কি রাষ্ট্র নিবে না? এদের দায়িত্ব তো রাষ্ট্রকেই নিতে হবে।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে বলতে চাই, ব্যাংক বিমায় নির্বাচন করে শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার গণমাধ্যমে একটি সংবাদ দেখলাম, অফিসার কল্যাণ সমিতি না কি যেন একটা কল্যাণ সমিতি নির্বাচন করেছে, সেখানে আওয়ামী লীগের সমর্থিত লোকেরা বিজয়ী হয়েছে। এটা কি করে সম্ভব? বিগত ১৫ বছরে হয়ত ছাত্রলীগ-যুবলীগ দেখে দেখে অফিসার নিয়োগ করা হয়েছে, সবকিছু নিয়োগ করা হয়েছে। আবার তারা ইউনিভার্সিটি মতো ইউনিভার্সিটিতে যেমন সাদা দল আছে, নীল দল আছে, তেমনি তারা আবার রংবেরঙের সেখানে বিভিন্ন সংগঠন করছে সেখানকার অফিসাররা। আমিও ব্যাংকের চেয়ারম্যান ছিলাম, আমি কখনোই ব্যাংকের অফিসারদের এমন সংগঠন দেখি নাই। কিন্তু সেখানে নীল দল, সাদা দল কোন রাজনৈতিক দলের সংগঠন থাকে আমরা জানি না। এটা উদ্দেশ্যপ্রণোদিত।
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব আপনি মাঝে মাঝে দেখি আন্দোলনের যে স্পিড সেই স্পিড অনুযায়ী কথা বলেন। সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনার ওখানে কি হচ্ছে, কারা এরা? কারা এখানে এই নির্বাচন করছে? আবার তারা ফলাও করে বলছে, তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত নীল দল, সেখানে জিতেছে। ঘাপটি মেরে ব্যাংকের টাকাগুলো পাচারের ক্ষেত্রে এই লোকগুলোই জড়িত আছে। এদেরকে নিয়োগ দেয়া হয়েছে ১৫-১৬ বছর ধরে। তারা এখনো ভেতরে ষড়যন্ত্র করছে, আপনি তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? এর কারণ কি?

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের আব্দুস সালাম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71