1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাংলাদেশ শ্রমজীবী মানুষের কল্যাণে ওআইসির উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ - শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি প্রতিনিধিদলের সাথে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পর্যালোচনা সভা অনুষ্ঠিত ওমরাহ পথে সড়ক দুর্ঘটনা, মা-সহ দুই সন্তানের মৃত্যু সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক: ২০ জেলায় ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী

বাংলাদেশ শ্রমজীবী মানুষের কল্যাণে ওআইসির উদ্যোগের প্রতি অঙ্গীকারবদ্ধ – শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

দোহা (কাতার), ১৭ অক্টোবর:

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ সবসময় শ্রমজীবী মানুষের কল্যাণে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) উদ্যোগসমূহের প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ।

উপদেষ্টা গতকাল কাতারের দোহায় অনুষ্ঠিত ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর দুই দিনব্যাপী (১৫-১৬ অক্টোবর) শ্রমমন্ত্রীদের ৬ষ্ঠ ওআইসি সম্মেলনে এ কথা বলেন।

সম্মেলনে শ্রম উপদেষ্টা বলেন, এপ্রিল মাসে বাংলাদেশ OIC Labour Centre Statute-এ স্বাক্ষর করেছে, যা আমাদের অঙ্গীকারের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, ওআইসি সচিবালয় ও শ্রমকেন্দ্রের সঙ্গে সহযোগিতার মাধ্যমে শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ‘স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক অর্জন: ইসলামী বিশ্বে সাফল্যের গল্প’-প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে ওআইসি সদস্য দেশগুলোর শ্রমমন্ত্রী, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশ এখন পর্যন্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার আইএলও মোট ৩৬টি কনভেনশন ও একটি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে। মৌলিক ১০টি কনভেনশনের মধ্যে ৮টি ইতোমধ্যে অনুস্বাক্ষরিত হয়েছে এবং বাকি তিনটি ১৫৫, ১৮৭ ও ১৯০ এর অনুস্বাক্ষর প্রক্রিয়া চলমান। এগুলো অনুস্বাক্ষরিত হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে আইএলওর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হবে। তিনি বলেন, শ্রমিকদের বিভিন্ন বিরোধ নিরসন করতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা এডিআর চালু করছে। ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে। পাশাপাশি অন্যায্য শ্রমচর্চা ও ট্রেড ইউনিয়নবিরোধী কর্মকাণ্ডের জন্য শাস্তি বৃদ্ধি করা হচ্ছে।

ড. সাখাওয়াত বলেন, আইএলও ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ফলে গত এক দশকে বাংলাদেশের শিল্পকারখানার কর্মপরিবেশে দৃশ্যমান উন্নতি ঘটেছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে নারীবান্ধব পরিবেশ তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন অনেক কারখানায় ব্রেস্টফিডিং কর্নার, ডে-কেয়ার সুবিধা এবং বেতনসহ মাতৃত্বকালীন ছুটি শ্রম আইন ২০০৬ অনুযায়ী কার্যকর রয়েছে। বাংলাদেশ খুব শীঘ্রই শ্রম আইন ২০০৬ সংশোধন করবে। সংশোধিত শ্রম আইনে শ্রম সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশ বাস্তবায়িত হবে। তিনি আরো জানান, জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউট (NOSHTRI) কর্মক্ষেত্রের নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ে অংশীদারদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ইনস্টিটিউটের সক্ষমতা উন্নয়নে ওআইসি সদস্য দেশগুলোর সহযোগিতা কামনা করেন তিনি।
#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71