1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বালিয়াকান্দিতে বাবার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ মা-মেয়ে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

বালিয়াকান্দিতে বাবার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ মা-মেয়ে

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে বাবার বাড়ি যাওয়ার পথে এক মা ও তার শিশুকন্যা নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজরা হলেন সেতু খাতুন (২০) ও তার তিন বছর বয়সী মেয়ে জামিলা আক্তার তোয়া।

 

পরিবারের দাবি, গত ১২ মে মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে তারা বনগ্রাম এলাকা থেকে উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া সোনাইডাঙা গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।

 

এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

 

নিখোঁজ মা-মেয়ের খোঁজে দিশেহারা স্বামী জানান, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। আত্মীয়-স্বজন ও পরিচিত সকলের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ তাদের অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেননি।

 

তিনি আরও জানান, “আমার স্ত্রীর সঙ্গে এক ছেলের যোগাযোগ ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার নিষেধ করার পরও তারা গোপনে কথা বলতো। আমাদের চার বছরের সংসার ও একটি মেয়েও রয়েছে। ধারণা করছি, হয়তো ওই ছেলের সঙ্গে চলে যেতে পারে। তারপরও আমি একটি অভিযোগ দায়ের করেছি।

 

পরিবারের পক্ষ থেকে কেউ মা-মেয়ের সন্ধান পেয়ে থাকলে দ্রুত নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71