
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ী বালিয়াকান্দিতে বিভিন্ন স্থানে মানবাধিকার সংগঠনের নাম ভাঙিয়ে প্রতারণার দায়ে চক্রের ৩ সদস্যকে পুলিশে দিয়েছে জনতা। এ সময় একজন কৌশলে পালিয়ে যায়। সোমবার ক্লিনিকে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার নামে বিভিন্ন পদ পদবি ব্যবহার করে অভিযান চালায় খন্দকার নাজিম, ফয়সাল চৌধুরী, টুটুল মোল্লা ও সফিকুল ইসলাম চক্রটি। এ সময় অর্থ আদায়ের চেষ্টা করলে তাদের প্রতারণার বিষয়টি ধরা পড়ে। স্থানীয় জনসাধারণ প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পুলিশের খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।