1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য: প্রধানমন্ত্রী ৪-৫ বছরে ছানিজনিত অন্ধত্বমুক্ত বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ গ্যাস-অ্যাসিডিটির সমস্যা থাকলে মাছ খাওয়া কী নিরাপদ? ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৪৬, মামলা ৫৬ হরমুজ প্রণালি বন্ধের প্রভাবে সার সংকটের ঝুঁকিতে বাংলাদেশ আর্জেন্টিনার ফুটবল প্রধানের মোবাইল জব্দ-তদন্তের গুঞ্জন, যা বলছে ফেডারেশন উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম নতুন নৌপ্রধানকে ভাইস এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বাসার ছাদ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

আলী আহসান রবি :-

রাজধানী থেকে এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে উত্তর বাড্ডার একটি বাসার ছাদ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত সুবীর বিশ্বাস (৩০) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাউনগতি এলাকার শচীন বিশ্বাসের ছেলে। পেশায় তিনি ব্যাংকার ছিলেন।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরাফাত হোসেন বলেন, খবর পেয়ে উত্তর বাড্ডার একটি বাসার নয়তলার ছাদ থেকে অচেতন অবস্থায় সুবীর বিশ্বাসকে উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71