1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিজিবি’র অভিযানে সেপ্টেম্বর-২০২৫ মাসে ১৭১ কোটি ৬০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৬ শিশুর মৃত্যু

বিজিবি’র অভিযানে সেপ্টেম্বর-২০২৫ মাসে ১৭১ কোটি ৬০ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

আলী আহসান রবি :-

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত সেপ্টেম্বর-২০২৫ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭১ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৬ কেজি ৩৫৬ গ্রাম স্বর্ণ, ১ কেজি ৬৫০ গ্রাম রূপা, ৯,২৪৮টি শাড়ী, ১৩,৫৫৮টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১১,৪৬১টি তৈরী পোশাক, ১,২৮৬ মিটার থান কাপড়, ৩,৯১,৭৯৩টি কসমেটিক্স সামগ্রী, ২,৯৫২ পিস ইমিটেশন গহনা, ১৩,৬১,২৭৬টি আতশবাজি, ৪,২০২ ঘনফুট কাঠ, ২,০৩৫ কেজি চা পাতা, ১১,৩৭৭ কেজি সুপারি, ৮১,৭৮০ কেজি কয়লা, ৭৩৫ ঘনফুট পাথর, ৪,৬৩০ ঘনফুট বালু, ৬,৩৪৯ কেজি সুতা/কারেন্ট/দুয়ারি জাল, ৩৭৯টি মোবাইল, ৩,৪৪৩টি মোবাইল ডিসপ্লে, ৩৫,০৬২টি চশমা, ১৭,২৬৯ পিস যানবাহনের যন্ত্রাংশ, ৩২,৭৭৮ কেজি জিরা, ১৭,৬৪১ কেজি চিনি, ৯,৪৫১ কেজি পিয়াজ, ১৩০ কেজি রসুন, ১৩,২৭৬ কেজি সার,
৪,১৬৪ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১,৫৮১ প্যাকেট কীটনাশক, ১৮৯ লিটার ডিজেল, ৪,৩৯,০৩৪ পিস চকোলেট, ৭৩,৫৪০ ভারতীয় রূপি, ৩০ হাজার ইউএস ডলার, ১,৫২৫টি গরু/মহিষ ১৯টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১২টি পিকআপ/মহেন্দ্র, ১টি ট্রাক্টর, ৪টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৬টি ট্রলি, ১৩০টি নৌকা, ৩৬টি সিএনজি/ইজিবাইক, ৬৬টি মোটরসাইকেল এবং ৬৭টি বাইসাইকেল/ভ্যান।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি দেশী/দেশীয় পিস্তল, ০২টি ম্যাগাজিন, ১০০ রাউন্ড গোলাবারুদ এবং ৩টি অন্যান্য অস্ত্র।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ২০,৮৭,১৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ৬৬৩ গ্রাম হেরোইন, ৪,৪৯১ বোতল ফেনসিডিল, ১২,১১৩ বোতল বিদেশী মদ, ৩৮৪ লিটার বাংলা মদ, ১,১০৮ ক্যান বিয়ার, ১,২৯৮ কেজি গাঁজা, ২,২৪,৮১১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১০ কেজি তামাক পাতা, ৫৭,৭৪৫টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৪,৩৮৪ বোতল ইস্কাফ সিরাপ, ১২,২৪৯টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, এম কফিডিল ৪০টি, এবং ৭,৫৪,২৫৮পিস বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৯৮ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৯৭ জন বাংলাদেশী নাগরিক ও ০৯ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৮০৫ জন মায়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71