1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও চাকুরি দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক চাকুরী থেকে বরখাস্ত' | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

‘বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও চাকুরি দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক চাকুরী থেকে বরখাস্ত’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ও বিভিন্ন জনের কাছ থেকে চাকুরি দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিককে চাকুরী থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ বিভাগ থেকে ০৫/০৮/২০২৪ তারিখ থেকে বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন জনের কাছ থেকে চাকুরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করেন এবং চেক ডিজঅনার মামলায় যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত খুলনা কর্তৃক কারাদন্ডের আদেশ প্রদানের তারিখ ০৪/০৩/ ২০২৫ হতে সরকারি চাকুরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী তাকে চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা করা হয়।

সাবেক উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিক, (সাময়িক বরখাস্তকৃত), গণপূর্ত ই/এম উপ-বিভাগ-১৫, মিরপুর, ঢাকা ও বর্তমানে উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ-বিভাগ, খাগড়াছড়ি
এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ
প্রমাণিত হওয়ায় তাকে ‘অসদাচরণ’ এর অভিযোগে দোষী সাব্যস্ত করে একই বিধিমালার বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ)
অনুযায়ী ‘চাকুরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে।

লিটন মল্লিকের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলার বিষয়ে তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণপূর্বক এবং রাষ্ট্রপতির আদেশক্রমে ১৮/০৯/২০২৫ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশের মাধ্যমে ‘চাকুরি হতে বরখাস্তকরণ’ গুরুদন্ড প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71