1. admin@timesnews71.com : অ্যাডমিন :
বিসিএস জট নিরসনের লক্ষ্যে ২০২৫ সালের রোডম্যাপ প্রণয়ন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

বিসিএস জট নিরসনের লক্ষ্যে ২০২৫ সালের রোডম্যাপ প্রণয়ন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) চলমান বিসিএস জট নিরসন এবং কালক্ষেপণ হ্রাসের লক্ষ্যে ২০২৫ সালের জন্য রোডম্যাপ প্রণয়ন করেছে। এই সময়ের মধ্যে ৪৪তম, ৪৫তম এবং ৪৮তম তিনটি বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আগামী ৩০ জুন ৪৪তম, ২২ সেপ্টেম্বর ৪৮তম এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই লক্ষ্যে কমিশন আগামী ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রদান করবে।

যাদের একই সাথে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থাকবে তাদের উক্ত পরীক্ষার এক মাস পূর্বে বা এক মাস পরে ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। কোনো প্রার্থীর দুটি পরীক্ষা যেন ওভারল্যাপিং না হয় সেই লক্ষ্যে কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশে সরকারি চিকিৎসক সংকটের কারণে ৪৮তম বিসিএস-কে (বিশেষ) সর্বাধিক গুরুত্ব প্রদান করা হচ্ছে। ২৭ মে বিশেষ বিসিএসের গেজেট প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপণ না করে ২৯ মে ৪৮তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি জারি করা হয়। ৪৮তম বিসিএসের (বিশেষ) MCQ টাইপ লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। উক্ত বিসিএসের MCQ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল ২১ জুলাই এবং চূড়ান্ত ফলাফল ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে। নিয়মিত বিসিএসের বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

উল্লিখিত পরীক্ষার তারিখসমূহ অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে বলে বিপিএসসি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71