
টাইমস নিউজ৭১ ডেস্ক
সজীব মোল্লা
“স্মার্ট ভুমিসেবা,স্মার্ট নাগরিক”প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের মধুখালীতে ভুমিসেবা সপ্তাহ উদযাপান উলক্ষ্যে উপজেলা ভুমি অফিসের আয়োজনে র্যালী ও আলোচনা সভা ও সপ্তাহ ব্যাপি বিভিন্ন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
৮ জুন শনিবার সকাল ১০টায় উপজেলা ভুমি অফিস চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সপ্তাহ ব্যাপি বিভিন্ন সেবা সমুহ কর্মসূচীর উদ্বোধন ও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইরফানুর রহমান ও মধুখালী থানার ভারপ্রাপÍ কর্মকর্তা তদন্ত মোঃ সফিকুল আলমসহ প্রমুখ।উল্লেখ সপ্তাহ ব্যাপি যে সকল সেবাসমুহ সেবা প্রার্থীদের দেওয়া হবে ভুমি উন্নয়ন কর,নামজারি,খতিয়ান এবং জমির ম্যাপসমুহ।