1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই -- দুর্যোগ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ভূমিকম্প মোকাবিলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই — দুর্যোগ উপদেষ্টা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবিলায় আমাদের সক্ষমতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও এ ক্ষেত্রে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা এখনো তুলনামূলকভাবে দুর্বল। তিনি বলেন, ভূমিকম্প এমন এক দুর্যোগ যা কোনো পূর্বাভাস না দিয়ে আসে। এ ধরণের দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতার কোনো বিকল্প নেই।

উপদেষ্টা আজ ঢাকায় বিয়াম মাল্টিপারপাস হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং ইউএনডিপি’র যৌথ উদ্যোগে ‘Strengthening Multi – Hazard Preparedness: Focus on Earthquake and Urban Resilience’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ফারুক ই আজম বলেন, ভূমিকম্প-সহ যে কোনো দুর্যোগে মোকাবিলা, অনুসন্ধান ও উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য সরকারের সমন্বিত কর্মপরিকল্পনা ও সমন্বয় অপরিহার্য। তিনি বলেন, নিয়মিত মহড়া ও জনগণের সচেতনতা বৃদ্ধির মতো বিষয়গুলোতে আমাদের আরো জোর দিতে হবে।

উপদেষ্টা বলেন, জনসংখ্যার অতিমাত্রায় ঘনত্ব, শহরে জনসংখ্যার চাপ, ভৌগলিক অবস্থান ও বাস্তবতা ইত্যাদি বিবেচনায় যে কোনো ধরণের দুর্যোগ মোকাবিলায় জান ও মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে দুর্যোগ ঝুঁকিহ্রাসের সাথে জড়িত সকল সংস্থাকে বাস্তবমুখী কর্মপরিকল্পনা গ্ৰহণ করতে হবে। ভূমিকম্প মোকাবিলায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে বিল্ডিংকোডের যথাযথ অনুসরণ ও বাস্তবায়ন করলে ভূমিকম্পের ঝুঁকি অনেকাংশে রোধ করা সম্ভব হবে বলেও উল্লেখ করেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশস্থ ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি Sonali Dayaratne বক্তৃতা করেন। ‘শহরভিক্তিক দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্পের প্রস্তুতি’ এর ওপর প্রেজেন্টেশন উপস্থাপনা করেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রাকিবুল আহসান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71