1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে ভূমি অটোমেশন প্রকল্পের উদ্যোগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

ভূমিসেবা মেলা ২০২৬ উপলক্ষ্যে ভূমি অটোমেশন প্রকল্পের উদ্যোগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

 

ভূমিসেবা মেলা ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে আজ বুধবার সকাল ১১.০০ টায় রাজধানীর তেজগাঁওস্থ ভূমি ভবনের কেন্দ্রীয় সেমিনার হলে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ভূমি মন্ত্রণালয়াধীন ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প’ এর ব্যবস্থাপনায় এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারের মূল বিষয়বস্তু ছিল “Automated Land Management System: The Changes, Development and Way Forward” (স্বয়ংক্রিয় ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি: পরিবর্তন, উন্নয়ন এবং ভবিষ্যতের পথ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। সেমিনারে সভাপতির বক্তব্যে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “ভূমির জটিল সমস্যাগুলো একদিনে সমাধান করা সম্ভব নয়। তবে আমরা একটি টেকসই ও আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে ধাপে ধাপে (ওয়ান বাই ওয়ান) কাজ করে যাচ্ছি।” তিনি আরও জানান, ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে অটোমেশন প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতি বাস্তবায়নের ফলে ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি আরও সহজ, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হবে।

 

সেমিনারে বক্তারা জানান, ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে অটোমেশন প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতি বাস্তবায়নের ফলে ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি আরও সহজ, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হবে। অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা এবং অটোমেটেড খতিয়ান ব্যবস্থাপনার মতো যুগান্তকারী পরিবর্তনগুলো সাধারণ মানুষের ভোগান্তি বহুলাংশে কমিয়ে এনেছে। ভবিষ্যতে এই ধারাকে আরও বেগবান করে একটি সমন্বিত ও সম্পূর্ণ অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয় সেমিনারে। অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71