1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি প্রদর্শনে নির্দেশনা | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রান্নার সময় মাংসের রং হলো সবুজ, কড়াই নিয়ে থানায় হাজির বৈশ্বিক পাসপোর্ট সূচকে উ. কোরিয়ার সঙ্গে একই অবস্থানে বাংলাদেশ প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা: স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সে জুনে স্বাভাবিকের চেয়ে ৫ হাজার ৭৬৪ জন বেশি মানুষের মৃত্যু নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড স্থানীয় সরকার শক্তিশালী হলেই গণতন্ত্র ও রাষ্ট্র শক্তিশালী হবে: স্থানীয় সরকার মন্ত্রী আগস্টে তফসিল, অক্টোবরে প্রথম ধাপের ভোট অর্থনীতিতে জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণের গুরুত্ব বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চাই: বিদ্যুৎমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম

ভূমি সেবায় সরকার নির্ধারিত ফি প্রদর্শনে নির্দেশনা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

ভূমি সেবার সরকার নির্ধারিত ফি সমূহ উপজেলা/সার্কেল ভূমি অফিস ও ইউনিয়ন/পৌর ভূমি অফিসের দৃশ্যমান স্থানে ৪ ফুট × ২.৫ ফুট  আকারের স্থায়ী সাইন বোর্ডের মাধ্যমে প্রদর্শনের জন্য ভূমি মন্ত্রণালয় হতে সকল জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

নামজারি বাবদ নির্ধারিত ফি​​: কোর্ট ফি​​​​​- ২০ টাকা, নোটিশ জারি ফি​​​- ৫০ টাকা, রেকর্ড সংশোধন বা হালকরণ ফি​​- ১ হাজার টাকা, প্রতি কপি খতিয়ান সরবরাহ ফি- ১০০ টাকা, সর্বমোট ফি- ১ হাজার ১৭০ টাকা।

খতিয়ান বাবদ নির্ধারিত ফি​​: সার্টিফাইড কপি বা অনলাইন কপি​​​​​- ১২০ টাকা, ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ৪০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে।

মৌজা ম্যাপ বাবদ নির্ধারিত ফি: মৌজা ম্যাপ প্রতি শিটের জন্য​​​- ৫৪৫ টাকা, ডাকযোগে গ্রহণ করলে অতিরিক্ত ১১০ টাকা ডাক মাশুল পরিশোধ করতে হবে। নির্ধারিত ফি ছাড়া অন্য কোনো ফি প্রযোজ্য নয়।

ভুমি উন্নয়ন করসহ সকল ভূমিসেবা শুধুমাত্র অনলাইনে পরিশোধ করা যাবে। কোনো প্রকার নগদ লেনদেন না করার জন্য সকল নাগরিককে অনুরোধ করা যাচ্ছে।

অতিরিক্ত ফি দাবি করলে ১৬১২২ নম্বরে অভিযোগ করতে পারবেন।
#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71