1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী | টাইমস নিউজ ৭১
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোদির গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে জামায়াতের চিঠি উচ্চশিক্ষা রূপান্তরে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি বাজেটের প্রকৃত সার্থকতা নির্ভর করছে সফল বাস্তবানের ওপর: অর্থ মন্ত্রী ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে থাই উদ্যোক্তাদের প্রতি বাণিজ্যমন্ত্রীর আহ্বান পুলিশের আরও ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২৭ জুলাই

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী

  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫’ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:

“জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ১০ ডিসেম্বর ‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫’ উদ্‌যাপন করা হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষ্যে সম্মানিত ব্যবসায়ী, ভোক্তা, সর্বস্তরের রাজস্বকর্মী এবং ভ্যাট আদায়ের সাথে সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

দেশের অভ্যন্তরীণ রাজস্ব আহরণের অন্যতম প্রধান উৎস হলো ভ্যাট। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে সুসংহত ও টেকসই করতে স্বচ্ছ, কার্যকর ও জবাবদিহিমূলক ভ্যাট ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। জুলাই আন্দোলনের মূল অনুপ্রেরণা ছিল রাষ্ট্র পরিচালনায় জনগণের মর্যাদা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা। ভ্যাট দিবস সেই মূল্যবোধকে আরো সুস্পষ্ট করে।

অন্তর্বর্তীকালীন সরকার একটি সুবিন্যস্ত, ন্যায়ভিত্তিক এবং জনগণের আস্থায় সমৃদ্ধ রাষ্ট্রীয় আর্থিক কাঠামো গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে একটি প্রযুক্তিনির্ভর, হয়রানিমুক্ত ভ্যাট ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। আমরা এমন একটি ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে অর্থনৈতিক লেনদেন হবে স্বচ্ছ, ব্যবসায়িক পরিবেশ হবে ব্যবসাবান্ধব এবং রাষ্ট্রীয় সেবা হবে মানসম্মত ও সর্বজনীন।

আমি আশা করি, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এমন একটি স্বচ্ছ ও সহজবোধ্য রাজস্ব ব্যবস্থা গড়ে উঠবে, যেন জনগণ দৃশ্যমানভাবে বিশ্বাস করতে পারে যে তাদের পরিশ্রমের অর্থ প্রকৃত অর্থেই কল্যাণ ও উন্নয়নমূলক কাজে ব্যবহৃত হচ্ছে। জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যবহৃত হবে-এই মৌলিক দৃষ্টান্ত প্রতিষ্ঠা করতেই আমাদের এ সম্মিলিত প্রয়াস।

জাতীয় ভ্যাট দিবস উপলক্ষ্যে আমি একটি ন্যায়ভিত্তিক রাজস্ব ব্যবস্থা গঠনের জাতীয় প্রয়াসে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে উদাত্ত আহ্বান জানাই।

‘ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫’ সুন্দর ও সার্থক হোক এ কামনা করি।”
#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71