1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালিতে খন্দকার নাসিরের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে প্রচারণা শুরু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালিতে খন্দকার নাসিরের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে প্রচারণা শুরু

  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর ১ আসনে বিএনপি মনোনীত সদস্য পদপ্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাসির এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করেছে মধুখালী উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ।

আজ ৮ ডিসেম্বর সোমবার বিকাল ৪টা হতে করে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মধুখালী বাজারে প্রচার প্রচারণা চালিয়েছে দলের নেতাকর্মীরা।

সে সময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া চাওয়া হয়।
প্রচার কার্যক্রমে অংশ নেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়,

যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ফকির,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মন্নু উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু,পৌর বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক সাইফুজ্জামান সেকেন,উপজেলা যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন মুক্তার, সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হোসেন মুন্নু,সদস্য সচিব তানভীর আহমেদ
শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম খান, উপজেলা বিএনপি’র অর্থ সম্পাদক আলী মনসুর দাউদ,পৌর বিএনপি’র অর্থ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, উপজেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক শিপন সরকার,পৌর কৃষক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরিফিন সহ আরো অনেকে।

প্রচারণা শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,আসন্ন নির্বাচনে মধুখালী উপজেলা বাশিকে তারেক রহমানের মার্কা ধানের শীষে ভোট দিতে আহবান জানান। এছাড়া বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে ভোটারদের কাছে দোয়া কামনা করো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71