1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালিতে স্বতন্ত্র প্রার্থীর টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা, ধানের শীষের সমর্থক কে দোষারোপ,বিএনপির সম্মেলন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালিতে স্বতন্ত্র প্রার্থীর টাকা ভাগাভাগি নিয়ে ঝামেলা, ধানের শীষের সমর্থক কে দোষারোপ,বিএনপির সম্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

মধুখালী উপজেলা প্রতিনিধি:-

ফরিদপুর ১ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের ফেস্টুন লাগানোর টাকা ভাগাভাগি নিয়ে গন্ডগোল সৃষ্টি হলে, মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নে দস্তরদিয়া গ্রামের অভিযুক্ত জিহাদ শেখ(৩৫) ও সোহেল রানা (৪০) অপর দুই ব্যক্তি আবিদ হাসান রনি ও আলিফ হাসানকে ধারালো অস্ত্র দ্বারা যখন করা হয়।

২৮ জানুয়ারি বুধবার বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় এই ঘটনা ঘটেছে বলে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন, আহতদের চাচা শরিফুল ইসলাম( ৪৬)
স্বতন্ত্র প্রার্থী বাসার খানের আত্মীয় মুরাদিয়া গ্রামের আহসান হাবিবের নির্দেশনায় এই ঘটনাটি ধানের ধানের শীষের সমর্থকদের উপর চাপিয়ে দিতে মিথ্যে অভিযোগ, ষড়যন্ত্র,ও ভুল নিউজ করা হয়েছে বলে সংবাদ সম্মেলন করেছেন জাহাঁপুর ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ ও সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তাফা বাকি এবং গবেষণা সম্পাদক প্রফেসর সেলিমুজ্জামান উপজেলা বিএনপি সদস্য মাসুদ খান, অসীম সহ উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদ সম্মেলনে বলা হয় এই ঘটনায় সম্পৃক্ত দুই পক্ষের কোন ব্যক্তি বিএনপির রাজনীতির সাথে যুক্ত নয়।
তারা ইতিপূর্বে আওয়ামী লীগ করতো এবং তারা বর্তমানে ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার খানের নির্বাচন করছে।

সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করেন, এরা উভয় মাদক নিয়মিত মাদক সেবন করে থাকে। বাসার খানের প্রচার-প্রচারণা করে যে টাকা পায়,সেই টাকা দিয়ে তারা মাদক সেবন করে থাকে। এই টাকা ভাগাভাগি নিয়েই তাদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় একপর্যায়ে একে অপরকে চুরি আঘাত করে। খোঁজ নিয়ে এমনটাই জেনেছেন বিএনপি নেতৃবৃন্দ।

জাহাঁপুর ইউনিয়ন বিএনপি’র ধানের শীষের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে চক্রান্ত ও মিথ্যাচের চরম নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71