
সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-
আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের অর্থায়নে, উইনরক ইন্টারন্যাশনাল এর কারিগরি সহযোগিতায় ও টিএমএসএস বাস্তবায়িত বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আয়োজনে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১০ টায় কামারখালী ইউনিয়নের দয়রামপুর গ্রামে ১০০ জনের বেশি কৃষক উক্ত মাঠ দিবসে অংশগ্রহণ করেন। তিন জন কৃষক আধুনিক ও জলবায়ূ পরিবর্তন সহিষ্ণু কৃষি চাষ পদ্ধতির পেঁয়াজ,ধান,পাট,শাকসবজি বিষয়ে প্রদশর্নী ক্ষেতের অভিজ্ঞতা শেয়ার করেন। ফরিদপুর অঞ্চলের জন্য উপযোগি আধুনিক কৃষি ও জলবায়ূ পরিবর্তন সহিষ্ণু চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন মধুখালী উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা শ্যামল কুমার দে। মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকুনুজ্জামান, উপসহকারি কৃষি কর্মকর্তা রাশিদুল আলম, বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: মোকলেস উদ্দিন , মেগচামী ইউনিয়নের অগ্রপথিক সজিব মোল্যা, কামারখালী ইউনিয়নের অগ্রপথিক সোহেল খান, বাগাট ইউনিয়নের অগ্রপথিক সামিনা আফরোজ ও লাকি বেগম সহপ্রমুখ।