1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা করলেন অধ্যক্ষ মাওলানা জহুরুল কাইয়ুম | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা করলেন অধ্যক্ষ মাওলানা জহুরুল কাইয়ুম

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬

 

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

 

 

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে মধুখালী উপজেলা ৭ নং মেগচামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীতা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন মেগচামী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জহুরুল কাইয়ুম।

 

 

গতকাল ( ১৪ জুন) রবিবার বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেগচামী ইউনিয়ন শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহুরুল কাইয়ুম এর বাসভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, মতবিনিময় সভায় মেগচামী ইউনিয়নের জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

 

মেগচামী জামায়াত ইসলামী ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত মতবিনিময় সভায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির শফিকুল আলম খাঁন এর সভাপতিত্বে ও মাওলানা জিলান ফকির এর সঞ্চলনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আলীমুজ্জামান, পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নওশের চৌধুরী, পীরসাহেব মাওলানা আবুল খায়ের এসময় বক্তারা বলেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে সৎ যোগ্য ও ন্যায়পরায়ন ব্যক্তিকে আপনারা নির্বাচিত করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71