
নিজস্ব প্রতিবেদক:-
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য সামনে নিয়ে সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা,র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা কম্পাউন্ড প্রদক্ষিণ করে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা গেট এলাকায় ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। র্যালী ও মানববন্ধন পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকতার হোসেন মুন্সির সভাপতিত্বে ও উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কে এম তানজির নাঈম, আখচাষী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিলিপ গোস্বামী,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস,মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুর মোহাম্মাদ ও মাসুদ হাসানসহ প্রমুখ।