1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে ক্রীড়া,সাংস্কৃতিক ও মঞ্চনাটক অনুষ্ঠানের উদ্বোধন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :

মধুখালীতে ক্রীড়া,সাংস্কৃতিক ও মঞ্চনাটক অনুষ্ঠানের উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

মধুখালী প্রতিনিধি:-

 

রিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়ন যুবসমাজের আয়োজনে বৈশাখী উৎসব উপলক্ষে দুদিন ব্যাপী ক্রীড়া,সাংস্কৃতিক ও নাটক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে অনুষ্ঠানের মেগচামী খ্রিস্টান মিশন স্কুল মাঠে উদ্বোধন করেন মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো সাবির উদ্দিন শেখ সাব্বির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন।

 

 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উপদেষ্টা উপজেলা বিএনপির ত্রাণ সম্পাদক আব্দুল মান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য শেখ রোকনুজ্জামান ভুট্টো,স্বাস্থ্য সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য রেজাউল ইসলাম মিয়া,প্রভাষক অখিল কুমার দাস। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ওসমান সরদার,আয়নাল মোল্লা, সার্বিক পরিচালনায় শেখ আব্দুল কাইয়ুম, ইয়াকুব আলী শেখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্য সচিব গোলাম মোস্তফা বাবু। অনুষ্ঠানের পরিচালনা কমিটির মনোয়ার হোসেন শিকদার,জামাল মিয়া,জুলহাস মিয়া,সোহান মোল্লা, আব্দুল সরদার,আব্দুল লতিফ শেখ,আকরাম শেখ,সিজান শেখ,জনি শেখ,আলহাজ্ব শেখ,সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
শনিবার পুরস্কার বিতরণ ও নাটক অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71