1. admin@timesnews71.com : অ্যাডমিন :
শিক্ষা উপদেষ্টার সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

শিক্ষা উপদেষ্টার সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

আজ শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সি আর আবরার সাথে ফিলিস্তিনের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেন। বাংলাদেশ এবং ফিলিস্তিনের শিক্ষাব্যবস্থাকে উভয়ের সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত পোষণ করেন শিক্ষা উপদেষ্টা । উভয় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে দুজনের মধ্যে অত্যান্ত সেৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে ফিলিস্তিনের ছাত্রছাত্রীদেরকে বাংলাদেশে লেখাপড়া করার সুযোগ প্রদান করেছে এ জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূত শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারকে ধন্যবাদ জানান।

ফিলিস্তিনের শিক্ষা বিস্তারে বাংলাদেশের অবদানকে তারা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করছে এবং বাংলাদেশের এ সহযোগতিার জন্য ফিলিস্তিনের বর্তমান শিক্ষামন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ ব্যক্ত করেছেন। বর্তমানে গাজায় যে সংকট চলছে এ সংকটে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। তিনি জানান বাংলাদেশ থেকে শিক্ষা অর্জন করে ৪১ জন চিকিৎসক গাজায় আহতদের চিকিৎসা সেবা প্রদান করছেন এ জন্য ফিলিস্তিনের জনগণ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ । বাংলাদেশের এ অবদানকে স্মরণীয় হিসেবে রাখবেন বলে মন্তব্য করেছেন তিনি। যখন ফিলিস্তিন মুক্ত  হবে তখন তারা বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে ফিলিস্তিনে পড়াশুনার সুযোগ করে দেওয়ার মাধ্যমে এ অবদানের  পরিপূরক হিসেবে বাংলাদেশের এ ঋণ পরিশোধের চেষ্টা করবেন বলে জানান তিনি।                                    
 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71