1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত, গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত, গ্রামীণ উন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান

  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

মফিজুর রহমান মুবিন:-

 

‘জাতীয় পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) বিকেল ৪টায় জাতীয় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), মধুখালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিবসটির কর্মসূচির উদ্বোধন করে।

 

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান-এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, জাতীয় পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মধুখালী উপজেলা শাখার সভাপতি মো. হায়দার আলী মোল্লা এবং মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলিমুজ্জামান জামান।

এছাড়াও অনুষ্ঠানে জাতীয় পল্লী উন্নয়ন বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং অনুষ্ঠানে তিনজন সমবায়ী সদস্য কে ঋণ বিতরণ করা হয়।

মধুখালী#০১৭১৬৭৭৮৯০০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71