
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:-
৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মধুখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি ও আব্দুর রহিম ফকির, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রিপন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন। এছাড়া ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম, জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের গণআন্দোলনের ইতিহাস তুলে ধরে বক্তব্য দেন। অনুষ্ঠানের শুরুতে একটি র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।