1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি সবজির দাম আকাশ ছোয়া | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

মধুখালীতে টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি সবজির দাম আকাশ ছোয়া

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সজীব মোল্লা স্টাফ রিপোর্টার:-

ফরিদপুরের মধুখালীতে টানা বৃষ্টিতে মিষ্টি কুমড়া,মরিচ, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেঁপে, কলা, ধানসহ শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে টানা চার দিনের হওয়া বৃষ্টিতে এই ক্ষতি হয়।

ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কুড়ানিয়ারচর গ্রামের কৃষক মোঃ আকরাম হোসেন ধারদেনা করে এ বছর ৪০ শতাংশ জমিতে মরিচ ও কুমড়া চাষ করেছিলেন। প্রতিটি গাছে ফলন ছিল। বৃষ্টিতে গাছের গোরা পঁচে গাছ মারা গেছে। মরিচের সাথী ফসল হিসাবে ২০ শতাংশ জমিতে মিষ্টি কুমড়া চাষ করেছিলেন। সেই গাছও বৃষ্টিতে মারা যাচ্ছে। গাছে ১শ থেকে ১০টি মিষ্টি কুমড়া ধরা অবস্থায় ছিল যার ওজন প্রায় এক থেকে দের কেজিতে পরিণত হয়েছিল। সেগুলো ক্ষেতে তুলতে গিয়ে দেখেন সব পঁচে গেছে। ৪০ শতাংশ জমিতে দুই ফসলে প্রায় ৫০ হাজার টাকা খরচ করে মাত্র ১২ হাজার টাকার মরিচ বিক্রি করেছিলেন তারপর টানা বৃষ্টিতে সব মরিচ গাছ মরে গেছে মরিচ ক্ষেত পানির নীচে। বিষয়টি এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে জানিয়েছেন। বৃষ্টি অব্যাহত থাকলে সবজিক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে। নওপাড়ার এই কৃষকই শুধু নন,সাম্প্রতিক বৃষ্টিতে মধুখালী পৌর এলাকা সহ কয়েকটি ইউনিয়নের অনেক কৃষকের খেতের ফসল নষ্ট হয়েছে ।বুধবার উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষক মোঃ আব্দুর রহমান জানান, টানা বৃষ্টিতে ৩৫ শতাংশ জমির আমনের চারা পানির নিচে তলিয়ে গেছে। চারা পঁচে গেলে আবার লাগানো লাগবে। পৌরসদরের ২নং ওয়ার্ডের কুমড়া চাষী আব্দুল আলিম বলেন, বৈকন্ঠপুর মাঠের জমিতে লাগানো কুমড়া অতিবৃষ্টিতে প্রায় অর্ধেক পঁচে হয়ে গেছে। বাকিগুলোর অবস্থাও ভালো না। বড় ক্ষতিতে পরতে হবে এবার।উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী,অতিবৃষ্টিতে মধুখালী উপজেলায় ২হাজার ৪শ ২০ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার শাক-সবজি চাষ করা হয়েছিল এর মধ্যে ফুলকপি ১ হেক্টর, বাঁধাকপি ০.৫, মিষ্টি কুমড়া ৬ হেক্টর,শশা ১ হেক্টর, করলা ০.৫ হেক্টর,পেঁপে ১ হেক্টর,কলা ১ হেক্টর ও অনান্য সবজি ১ হেক্টর পরিমাণ ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতি আরও বাড়ার আশঙ্কা আছে। এদিকে টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি হওয়ায় প্রভাব পরেছে কাঁচা বাজারে। সকল সবজির দাম আকাশ ছোয়া। বিক্রেতারা বলছেন বৃষ্টিতে সবজির ক্ষতি হওয়ায় বাজারে সবজির আমদানি কম থাকায় দাম উর্ধমূখী। মঙ্গলবার/বুধবার মধুখালী পৌরসদরের কাঁচা বাজার ঘুরে দেখা যায় প্রতিকেজি কাঁচা মরিচ ৪শটাকা, বেগুন ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, পোটল ৬০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, আলু ৬০ টাকা, করলা ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহাবুব ইলাহী বলেন,এ বছর ১টি পৌরসভাসহ ১১ টি ইউনিয়নে ২হাজার ৭শ ২০হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। মরিচের মৌসুম শেষ পর্যায়ে রয়েছে যেটুকু ছিল অতিবৃষ্টির কারনে মরিচ ক্ষেত পানির নীচে। বর্তমান পরিস্থিতিতে উপজেলার মেগচামী,গাজনা ইউনিয়নের আগাম শীতকালীন সবজির বেশি ক্ষতি হয়েছে।বৃষ্টিতে কম বেশি সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে দামের প্রভাব পরেছে। আবহাওয়ার উন্নতি না হলে ক্ষতির পরিমাণ বাড়তে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71