1. admin@timesnews71.com : অ্যাডমিন :
মধুখালীতে দীর্ঘ এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

মধুখালীতে দীর্ঘ এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মফিজুর রহমান মুবিন:

ফরিদপুরের মধুখালীতে দীর্ঘ এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু সহ দলীয় নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন,“এখন থেকেই সবাই নির্বাচনের মাঠে নামবেন। বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইবেন। মা-বোনদের বোঝাবেন যেন আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করে সরকার গঠনের পথ সুগম করা যায়।”

তিনি আরও বলেন,
“জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন— বিএনপি ক্ষমতায় এলে সর্বপ্রথম দেশের বেকার যুবকদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে।”

স্থানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘ এক যুগ পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও সংগঠনের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71